১ প্লাগিন ইনস্টল আর লাইসেন্স কী
অ্যাকাউন্ট থেকে প্লাগিনের জিপ আর লাইসেন্স কী নেওয়া, WordPress-এ আপলোড করে অ্যাক্টিভেট, কী পেস্ট করে সবুজ টিক — শূন্য থেকে চালু পর্যন্ত।
YouTube-এ খুলুন৩১টি ভিডিও · সব বাংলায়
প্রতিটা ভিডিও একটা কাজ শেখায়, কয়েক মিনিটে। যেটা দরকার সেটাই দেখুন — শুরু থেকে দেখতে হবে না।
Meta Conversions API সেটআপের ভিডিওটা এখনো তোলা হয়নি — ততক্ষণ লেখা গাইডটা পড়ে নিতে পারেন। পিক্সেল আইডি আর টোকেন কোথায় পাবেন, বিক্রিটা কখন Meta-কে জানানো হবে, আর কী গেল কী গেল না — সবই ধাপে ধাপে লেখা।
অ্যাকাউন্ট থেকে প্লাগিনের জিপ আর লাইসেন্স কী নেওয়া, WordPress-এ আপলোড করে অ্যাক্টিভেট, কী পেস্ট করে সবুজ টিক — শূন্য থেকে চালু পর্যন্ত।
YouTube-এ খুলুনদোকানের স্ট্যাটাসগুলো ডেস্কে কীভাবে ট্যাব হয় — প্রসেসিং, কনফার্মড, রেডি, ইন ট্রানজিট — আর কোনটা কোন ধাপ বোঝায়, সেটা একবার ঠিক করে নেওয়া।
YouTube-এ খুলুনঅর্ডার কনফার্ম বা পেমেন্টে কাস্টমারের ফোনে যে SMS যায়, সেটা চালু করা আর নিজের মতো লেখা।
YouTube-এ খুলুননতুন অর্ডার এলেই ফোনে খবর — Firebase-এ প্রজেক্ট, Android অ্যাপ, সার্ভিস অ্যাকাউন্টের কী, আর সেটা নিশ্চিতে বসানো। একবারই।
YouTube-এ খুলুনকোন কোন কুরিয়ার যুক্ত করা যায়, অর্ডার থেকে বুকিং, লেবেল আর ট্র্যাকিং — সবটা একবারে, তারপর প্রতিটা কুরিয়ারের নিজের ভিডিও।
YouTube-এ খুলুনকুরিয়ার সেটিংসে API কী বসানো, তারপর অর্ডার থেকে এক চাপে বুকিং — কনসাইনমেন্ট নম্বর নিজেই বসে।
YouTube-এ খুলুনমার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করা, সিটি → জোন → এরিয়া বেছে বুকিং, ট্র্যাকিং একই জায়গায়।
YouTube-এ খুলুনঅ্যাকাউন্টের কী বসানো থেকে অর্ডারের ঠিকানা দিয়েই বুকিং, লেবেল আর ট্র্যাকিং এক প্যানেলে।
YouTube-এ খুলুনডেস্ক থেকে সিলেক্ট করে কুরিয়ারের লেবেল, A4/A5 ইনভয়েস আর প্যাকিং লিস্ট — মাপ আর প্রিন্টার একবার মিলিয়ে নিলে সব ফোনে এক।
YouTube-এ খুলুনচেকআউটে থেমে যাওয়া কাস্টমার জমা থাকে — কে, কী, কত টাকার; ডেস্কের আলাদা ট্যাব থেকে SMS দিয়ে ফিরিয়ে আনা।
YouTube-এ খুলুনআজকের অর্ডার আর আইটেমের সংখ্যা, আর নিচে এক ট্যাপের কাজগুলো — নতুন অর্ডার, কী প্যাক করতে হবে, ফ্রড চেক, স্টক, রিপোর্ট, অ্যালার্ট।
YouTube-এ খুলুননতুন, কনফার্মড, রেডি, শিপড, ডেলিভারড, ফেরত — প্রতিটার সংখ্যা হোমেই, আর যেকোনোটায় ট্যাপ করলে সেই তালিকা।
YouTube-এ খুলুনমেসেঞ্জারের মেসেজ কপি করে নতুন অর্ডারে পেস্ট — নাম, নম্বর, ঠিকানা নিজে বসে; আপনি শুধু পণ্যটা যোগ করেন।
YouTube-এ খুলুননম্বর লিখলেই Pathao, Steadfast, RedX, CarryBee-র রেকর্ড আর নিজের দোকানের বাতিল অর্ডার — অর্ডারটা নেবেন কিনা, আগেই জানা।
YouTube-এ খুলুনবারবার ফেরত দেওয়া কাস্টমারকে কারণ লিখে ব্ল্যাকলিস্ট; ওই নম্বরে নতুন অর্ডার এলেই সতর্কবার্তা।
YouTube-এ খুলুনসাত দিনে একই নম্বর থেকে আবার অর্ডার হলে ফ্ল্যাগ; সবুজ, হলুদ, লাল — ফোন করার আগেই জানা যায় কার সাথে কথা বলছেন।
YouTube-এ খুলুনছাড় দিলে আসল দাম থেকে যায় আর ছাড়টা হিসাবে ওঠে; দাম বদলালে ওই দামটাই আসল। পরিমাণ বদলালে স্টক নিজেই মেলে।
YouTube-এ খুলুনকাস্টমার টাকা ফেরত পেল — পুরোটা বা আংশিক, কারণসহ লিখে রাখা; পণ্য গুদামে ফিরল কিনা বললে স্টক নিজেই মেলে।
YouTube-এ খুলুনকনফার্ম হওয়া অর্ডার থেকে Send to courier — COD, ওজন, নোট আগে থেকেই ভরা; কনসাইনমেন্ট নম্বর নিজে বসে, তারপর ওই অর্ডার থেকেই লেবেল PDF।
YouTube-এ খুলুনদশটা অর্ডার সিলেক্ট করে এক চাপে কুরিয়ারে — প্রতিটার আলাদা ফল; আগে বুক করা অর্ডার আবার যায় না, দুইবার পাঠানোর ভয় নেই।
YouTube-এ খুলুনপার্সেল ক্যান্সেল হলে অর্ডারের পুরনো কনসাইনমেন্ট নম্বর এডিট বা ক্লিয়ার, তারপর নতুন করে বুকিং।
YouTube-এ খুলুনগোডাউনে কত, অর্ডারে রিজার্ভড কত, কুরিয়ারের পথে কত — আর সত্যিই বিক্রির জন্য বাকি কত। একটা পণ্য ধরে চারটাই।
YouTube-এ খুলুনমাল এল, নষ্ট হলো, গুনে সংখ্যা অন্য — তিনটা বোতাম তিন কারণে; কে কখন কত বদলাল, নিচে লেজারে লেখা থাকে।
YouTube-এ খুলুনফুরানোর আগেই ফোনে পুশ — স্টক ওয়াচে সীমা বসিয়ে রাখলেই হয়; আর কত পণ্য, কত পিস, কেনা দামে কত টাকার মাল, এক পাতায়।
YouTube-এ খুলুনগুদামে ফোন হাতে: কোন পণ্য কয়টা, কয়টা অর্ডারের জন্য — প্রতিদিন সকালে একবার।
YouTube-এ খুলুনধাপ বেছে দিন ধরে হিসাব — কুরিয়ারে গেল, ডেলিভারি হলো, ফেরত এল, আংশিক; সাত দিনের রিপোর্টে ধাপ বদলালেই সংখ্যা বদলায়।
YouTube-এ খুলুনপ্রতিটা পণ্যের পাশে কত গেল, পৌঁছাল, ফিরল, কত টাকা ফেরত — ফেরত বেশি হলে লাল দাগ; অ্যাড বন্ধ নাকি দাম বদল, সিদ্ধান্ত এখান থেকে।
YouTube-এ খুলুনঅর্ডারের গায়ে ক্যাম্পেইন লেখা; হিসাবটা অর্ডার নয়, ডেলিভারি ধরে, ফেরত বাদ দিয়ে — কোন অ্যাড আসলে কাজ করছে।
YouTube-এ খুলুনঅর্ডারের জন্য যে লেখাটা SMS-এ যায়, সেটাই WhatsApp-এ — টাকা খরচ না করে, এক ট্যাপে।
YouTube-এ খুলুনঅর্ডার খুলে কাস্টমারকে WhatsApp-এ লেখা — নম্বর টাইপ করতে হয় না, অ্যাপ থেকেই।
YouTube-এ খুলুনদিনে চল্লিশবার যা লিখতে হয়, সেটা টেমপ্লেট — অর্ডার নম্বর, পণ্য, টাকা নিজে বসে; উপরে ওই নম্বরের সাকসেস শতাংশ।
YouTube-এ খুলুনযা খুঁজছেন সেটা নেই? টিকিটে লিখুন — কোন ভিডিওটা আগে দরকার, সেটা আমরা আগে বানাব।