মূল অংশে যান

রোডম্যাপ

সামনে কী আসছে

যেটা তৈরি হচ্ছে সেটা এখানে লেখা থাকে। আর যেটা এখানে নেই অথচ আপনার দরকার — নিচে লিখে পাঠান, দোকানদাররা যেটা বেশি চান সেটাই আগে হয়।

  1. পরিকল্পনায়

    পাঠাও, RedX আর বাকি কুরিয়ার

    স্টেডফাস্টের পাশে বাকিগুলোও। এক জায়গা থেকে কুরিয়ার বেছে বুকিং, কনসাইনমেন্ট নম্বর নিজে থেকেই বসবে, আর ডেলিভারি বা ফেরত হলে অর্ডারের স্ট্যাটাসও নিজেই বদলাবে।

  2. পরিকল্পনায়

    মেটা কনভার্শন API — সার্ভার থেকে সরাসরি

    ব্রাউজারের পিক্সেল অনেক ইভেন্ট হারায়, সার্ভার থেকে গেলে হারায় না। আর ক্যাশ অন ডেলিভারির আসল কথাটা এই: Purchase যাবে পার্সেল ডেলিভারি হওয়ার পর — তাই বিজ্ঞাপন শিখবে কোন অর্ডারটা সত্যিই টাকা এনেছে, কোনটা ফেরত এসেছে।

  3. পরিকল্পনায়

    অর্ডার আসামাত্রই ঝুঁকির চিহ্ন

    এখন Check চাপলে দেখা যায়। এরপর অর্ডার আসার সাথে সাথেই লাল, হলুদ বা সবুজ বসে থাকবে — আর কেন বসল সেটাও লেখা থাকবে, আন্দাজ নয়।

  4. পরিকল্পনায়

    বিজ্ঞাপনের খরচ, মানে আসল লাভ

    কোন ক্যাম্পেইন থেকে কয়টা অর্ডার এসেছে সেটা এখনই আছে। খরচটা যোগ হলে বলা যাবে — এই ক্যাম্পেইনে কত টাকা গেল, কতটা ডেলিভারি হলো, শেষে কত থাকল।

  5. পরিকল্পনায়

    অর্ডার হঠাৎ কমে গেলে জানাবে

    সাধারণত এই সময়ে ১৪টা অর্ডার হয়, আজ ৩টা — পিক্সেল, সাইট বা বিজ্ঞাপনের কিছু একটা ভাঙলে সেদিনই ধরা পড়বে, মাস শেষে নয়।

  6. পরিকল্পনায়

    ফেরত বেড়ে গেলে জানাবে

    কোন এলাকায় বা কোন কুরিয়ারে হঠাৎ ফেরত বাড়ছে। হিসাবটা লেজারে আগে থেকেই জমা আছে, শুধু চোখে পড়ে না।

  7. পরিকল্পনায়

    WhatsApp আর Slack-এ অ্যালার্ট

    পুশ নোটিফিকেশন তো আছেই। অনেক দোকান সারাদিন WhatsApp গ্রুপেই চলে, তাই খবরটা সেখানেও যাবে।

  8. পরিকল্পনায়

    ধাপ ধরে স্টাফ ভাগ

    কে কনফার্ম করে, কে প্যাক করে, কে কুরিয়ারে দেয়। অর্ডারে অ্যাসাইনি আছে, ধাপে ধাপে ভাগ করা নেই।

  9. পরিকল্পনায়

    বারকোড স্ক্যান করে প্যাকিং

    ক্যামেরা দিয়ে মিলিয়ে নেওয়া — ভুল পার্সেল ভুল ঠিকানায় যাওয়া ওখানেই আটকায়।

  10. পরিকল্পনায়

    অ্যাপের ভেতরটা বাংলায়

    ওয়েবের দিকটা বাংলা, অ্যাপের ভেতরটা এখনো ইংরেজি।

  11. পরিকল্পনায়

    Google আর TikTok Ads-এও সার্ভার ট্র্যাকিং

    মেটার মতোই — ব্রাউজারের পিক্সেল যা হারায়, সার্ভার থেকে গেলে হারায় না। আর আসল কনভার্শনটা যাবে পার্সেল ডেলিভারি হওয়ার পর, তাই Google আর TikTok-ও শিখবে কোন অর্ডার সত্যিই টাকা এনেছে।

  12. পরিকল্পনায়

    একই ডিভাইস থেকে বারবার ফেক অর্ডার আটকাবে

    সিম বদলালেও ডিভাইসটা চেনা থাকে। যে তিনটা পার্সেল ফেরত দিয়ে নতুন নম্বরে আবার অর্ডার করে, তাকে চেকআউটেই ধরা যাবে — একই ডিভাইস বা IP থেকে অল্প সময়ে অনেক অর্ডারও।

  13. পরিকল্পনায়

    VPN বা প্রক্সি দিয়ে আসা অর্ডার

    পরিচয় লুকিয়ে আসা অর্ডারে চিহ্ন বসবে, চাইলে আটকানোও যাবে। ভুল হতে পারে বলে ডিফল্টে শুধু আলাদা করে দেখাবে — আটকানোটা আপনার হাতে।

তারিখগুলো আন্দাজ, প্রতিশ্রুতি নয়। যেটা এসে গেছে সেটা ফিচারের তালিকায় চলে যায়।

ফিচারের অনুরোধ

যেটা দরকার সেটা নেই? বলুন।

কোন কুরিয়ার, কোন রিপোর্ট, কোন SMS — যত সোজা ভাষায় লিখবেন তত ভালো। সরাসরি আমাদের কাছে যায়, পাবলিক হয় না।

নাম আর যা লিখলেন সেটুকুই যায়। আপনার দোকানের কোনো অর্ডারের তথ্য এখান দিয়ে যায় না।